তেঁতুলিয়ায় জাতীয় বীমা দিবস পালিত
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় “বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ০১ মার্চ রবিবার ২০২০ তারিখে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সন্ধারী লাইফ ইনস্যুরেন্স কো:লি: এর জেলা সমন্বয়কারী (ডি.সি) তাছিরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কো:লি: জোনাল ইনর্চাজ নূর আহাম্মদ ভূঁইয়া তার বক্তব্যে বিভিন্ন প্রকারের ইনস্যুরেন্স কোম্পানির কাজের বর্ণনা দেন। মেঘনা লাইফ ইনস্যুরেন্স কো:লি: ব্রাঞ্চ কো: অডিনেটর (বি/সি) সেকান্দর আলী, ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কো:লি: পি সি এন্ড ইনর্চাজ আনোয়ার হোসেন, মার্কেন্টাল ইসলামী লাইফ ইনস্যুরেন্স কো:লি: এছাড়াও সকল ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও গ্রাহক বৃন্দ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি