তেঁতুলিয়ায় গাঁজা সহ ১ জন আটক
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১ কেজি ৯২০ গ্রাম গাঁজাসহ রিন্টু মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসময় গাঁজা পাচারকারী মূল হোতা মাদক ব্যবসায়ী সপিউল নামে আরেকজন পালিয়ে যায়।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি এলাকার আফতাব হ্যাচারীর পাশের এক মরিচ ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক রিন্টু বুড়াবুড়ি এলাকার মৃত হাসেম আলীর (হাসেম মেম্বার) ছেলে ও পলাতক সপিউল একই এলাকার আজিজুলের ছেলে। এরা আপন চাচাতো ভাই বলে জানায় এলাকাবাসী। খবর পেয়ে বুড়াবুড়ি ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন সহ তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশের একদল সদস্য রিন্টু ও সপিউলকে ধাওয়া করে। এসময় রিন্টু গাঁজা সহ হাতেনাতে আটক হলেও মূল হোতা সপিউল পালিয়ে যায়। পরে তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে খবর দেয়া হয়। বর্ডার এলাকার এই খবর পেয়ে পুলিশ আসার আগেই ঘটনাস্থলে ছুটে যান ভজনপুর বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবি পুলিশ আলোচনার মাধ্যমে বিজিবি সন্ধায় নিয়ে যায়। পলাতক মূল হোতা সপিউল এর আগেও মাদকের মামলায় জেল খেটেছে । সপিউল নিয়মিত ভাবে সীমান্ত চোরাকারবারিতে জড়িত। ভজনপুর বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইয়াসিন আলী গাঁজাসহ ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি