
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ শেষে বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনু্ধসিঢ়;ষ্ঠত হয়। র্যালী ও আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও
সুলতানা রাজিয়া, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রশিক্ষক শাহাজানসহ বিভিন্ন ইউনিয়ন হতে হতে আগত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য ও নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ। আয়োজনে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও তেঁতুলিয়া মহিলা বিষয়ক অধিদপ্তর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]