
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কোভিড-১৯ সংক্রমনের কারনে স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
তেঁতুলিয়া পাইলট মাঠ প্রাঙ্গনে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচির মধ্যে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে এবং স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ স্কাউটস, গ্রাম পুলিশ এর অংশ গ্রহনে কুজকাওয়াজ, স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও প্রার্থনা, সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম। তেঁতুলিয়া পাইলট মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহাবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও রাজিয়া সুলতানা, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া ও ওসি তদন্ত বেনজির আহমেদ, ওসি ইমিগ্রেশন নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, প্যারেড কমান্ডার তেঁতুলিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) তপন কুমার রায়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]