৪ মে ২০২৬

তেঁতুলিয়ায় ১৮ বিজিবির ত্রান সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তেঁতুলিয়ায় ১৮ বিজিবির ত্রান সামগ্রী বিতরণ

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮বিজিবি) কর্তৃক বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বর্তমানে দেশব্যাপী করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কারণে (১৬ই মে) শনিবার অত্র ব্যাটালিয়নেরঅধিনস্থ তেঁতুলিয়া, রণচন্ডি এবং গোয়ালগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন কাজী শাহাবুদ্দিনন উচ্চ বালিকাবিদ্যালয় ও কলেজ এবং তিরনইহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে,সীমান্তবর্তী এলাকায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+ কর্তৃক কর্মহীন গরীব,এতিম, অসহায়, দুস্থ পরিবার ও অপ্রকৃতিস্থদের (পাগল) সর্বমোট ৫০০ টিপরিবারকে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল ও ৫০০ গ্রাম লবন সামাজিক দুরত্ব রজায় রেখে প্রদান করা হয়েছে।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার আনিসুর রহমান, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ওআওমীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা ভাইসচেয়ারম্যান ইউসুফ আলী, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেরঅধ্যক্ষ ইমদাদুল হক, তেঁতুলিয়া সদর কোম্পানি কমান্ডার সুবেদার লুৎফর রহমানখন্দকার, হাবিলদার আবুল হাসান, ৩নং তেঁতুলিয়া ইউপির সদস্য আব্বাসআলী, সাব্বির হোসেন রকি, “টিম-১৯ যোদ্ধা” নামক স্বেচ্ছাসেবকসংগঠনের সংগঠক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন।ত্রান বিতরণ কার্যক্রম শেষে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+ বলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন(১৮ বিজিবি) কর্তৃক পঞ্চগড় জেলার সীমান্তবর্তী জনসাধারণের জানমালেরনিরাপত্তাকল্পে সবর্দা সীমান্তে নিয়োজিত থেকে সীমান্তে বসবাসরতজনগণের নিরাপত্তা প্রদান, সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা রোধ, নারী ও শিশুপাচার রোধ এবং মাদক চোরাচালানসহ সকল ধরণের চোরাচালান প্রতিরোধ করেআসছে।

সরকার কর্তৃক বিজিবি’র উপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথেপালনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নেবিজিবি তথা পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সর্বদা কার্যকরী ভূমিকারাখার চেষ্ঠা করে আসছে। বর্ডার গার্ড বাংলাদেশ যে কোন দূর্যোগপূর্ণপরিস্থিতি ও মহামারীতে সর্বদা প্রথম সারিতে অবস্থান করে সীমান্তবর্তীতথা দেশের সকল স্তরের বিশেষ করে সীমান্তবর্তী জেলাসমূহের দুস্থ, অসহায় ওহতদরিদ্র জনসাধারণের পাশে থেকে বিজিবি’র আজকের এই ত্রাণ বিতরণকার্যক্রম এবং ভবিষ্যতেও পঞ্চগড় জেলার দুস্থ ও অসহায় জনসাধারণের পাশে থাকবে মর্মে অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) আশাবাদ ব্যক্ত করে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি