৪ মে ২০২৬

তেলবাহী ট্যাংকার চাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেলবাহী ট্যাংকার চাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে তেলবাহী ট্যাংকার চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা বেগম (২৫) সে জেলার সদর উপজেলার রামহরিতালুক গ্রামের জাহের ওরফে সুমনের স্ত্রী। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন কালাপোলে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে জরুরী কাজে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যায় । ওই জায়গা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জের কালাপোল এলাকায় পৌঁছলে সোনাইমুড়ী মুখি একটি তেলবাহী ট্যাংকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা ওই গৃহবধূ পড়ে গিয়ে তেলবাহী ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন >  বোয়ালমারীতে শহীদ শেখ ফজলুল হক মণি’র জন্মদিন পালিত

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে  বাংলাপ্রেসকে বলেন, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখে এবং ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি