৫ মে ২০২৬

টেক্সাসের সৈকতে প্রকাশ্যে স্তনপানে বাধা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেক্সাসের সৈকতে প্রকাশ্যে স্তনপানে বাধা !

বিদেশ ডেস্ক: প্রকাশ্যে স্তন্যপান নিয়ে বিশ্বজুড়ে আন্দোলন কম হয়নি ৷ সম্প্রতি শহর কলকাতাও তার সাক্ষী৷ অভিজাত মলে স্তন্যদানের ঘর না থাকার বিষয়টি নিয়ে কম বিতর্ক তৈরি করেনি ৷ কার্যত বাধ্য হয়েই তারপর মহিলাদের জন্য তৈরি হয়েছে স্তন্যদানের ঘর৷

দেশে এনিয়ে নাক সিঁটকানো ব্যাপারটা কিছুটা কাটলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রথম বিশ্বের দেশে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে এখনও সমস্যা আছে৷ টেক্সাসের সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ৷ সেখানকার এক সৈকতে বসে ১০ মাসের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন বছর বত্রিশের মিসটি ডাউগেরিউস৷ অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁকে বলেন, এমন খোলামেলা অবস্থায় ওখানে বসে একাজ করা যাবে না৷ সন্তানকে লালনপালন করার জন্য আড়াল কেন প্রয়োজন হবে? পালটা এই প্রশ্ন করেন তিনি৷ তাতে কোনও সদুত্তর দিতে না পেরে নিরাপত্তারক্ষীরা বারবার তাঁকে রিসর্টের ভিতরে যাওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ৷

নিজের ৪ বছর এবং ১০ মাসের ছেলে, ভাইপোকে নিয়ে টেক্সাসের নেসলার পার্ক ফ্যামিলি অ্যাকোয়াটিক সেন্টারে বেড়াতে গিয়েছিলেন ডাউগেরিউস৷ সুইসমস্যুট পরে সৈকতে বসেছিলেন তিনি৷ বড় ছেলেরা খেলাধুলো করছিল, ছোট ছেলেটির খিদে পেয়েছিল৷ তাই তিনি ছেলেকে খাওয়াতে শুরু করেন৷ আর সেখানেই এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি৷ এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ ডাউগেরিউসের মতো বহু মহিলাই এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ ডাউগেরিউসের নিজের কথায়, ‘আশা করি, আমার ঘটনা থেকে সকলে আরও সজাগ হবেন৷ সন্তানকে স্তন্যপান করানো নারীর কাছে গর্বের বিষয়, লজ্জার নয়৷ তাহলে কেন আড়ালে যাব?’

টেক্সাস পুলিশ অবশ্য বলছে অন্য কথা৷ বলা হচ্ছে, ওই মহিলাকে আড়ালে যেতে বলায় তিনিই নাকি ভয়ংকর রূপ ধারণ করেন৷ তাঁর শরীরের উর্ধ্বাংশ একেবারেই উন্মুক্ত ছিল, তাতে আপত্তি ছিল নিরাপত্তা রক্ষীদের৷ আর এখানেই উঠছে প্রশ্ন৷ আমেরিকার মতো দেশে স্তন্যপান নিয়ে কেন এমন একটা ট্যাবু?

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি