৫ মে ২০২৬

টেক্সাসে শিশু যৌন নিপীড়নের সাথে জড়িত ৩০০ ধর্মযাজক!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেক্সাসে শিশু যৌন নিপীড়নের সাথে জড়িত ৩০০ ধর্মযাজক!
বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে শিশুদের উপর যৌন আক্রমণের অভিযোগ প্রায় ৩০০ জন ধর্মযাজককে চিহ্নিত করেছেন রোমান ক্যাথলিক গির্জার নেতারা। গত ৭০ বছরে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে এই তালিকা প্রকাশ করেছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। অনেকদিন ধরেই চার্চে শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ চলে আসছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসন থেকে চালানো হয়েছে তদন্তও। তবে এবারই এত বিশাল সংখ্যক পাদ্রীর নামপ্রকাশ করলো চার্চ। টেক্সাসের ১৫ জন বিশপের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই তালিকা তৈরি করে। এর আগে গত বছর আগস্টে পেনিসেলভেনিয়ায় একটি প্রাথমিক তালিকা দেয় গ্র্যান্ড জুরি। ৩০০ জন পাদ্রীর নাম অনলাইনে প্রকাশ করেছেন তারা। েএতে ১৯৪০ সালে দায়িত্বরত পাদ্রীর নামও রয়েছে। কার্ডিনাল ড্যানিয়েল ডিনার্দো বলেন, ‘টেক্সাসের বিশপরা এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করতে চেয়েছেন। তারা মনে করেন এতে করে নিপীড়নের শিকাররা সুবিচারের আশা-ভরসা পাবে। টেক্সাসের ৮৫ লাখ মানুষ ক্যাথলিক যা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। যুক্তরাজ্যের যেকোনও অঙ্গরাজ্যের সাপেক্ষ যা সর্বোচ্চ। গত নভেম্বরে টেক্সাসের গির্জা তল্লাশি করে কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে এক পাদ্রীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে ওই তল্লাশি করা হয়। পেনিসেলভেনিয়ার প্রতিবেদনের কয়েকমাস পর যুক্তরাষ্ট্রের অন্যান্য এলাকাতেও বিশপরা এমন তালিকা প্রকাশ করেছে। কয়েকটি অঙ্গরাজ্য চার্চের বিরুদ্ধে নিজেরাই তদন্ত শুরু করেছে। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি