৬ মে ২০২৬

টেক্সাসে নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টেক্সাসে নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজের হিউস্টনে একটি নৈশক্লাবে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। গুলিতে জখম একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এখনো অজ্ঞাতপরিচয় হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। ঘটনার সময় কমপক্ষে ৩০ জন ছিলেন ওই নৈশক্লাবে। বন্দুকবাজদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌন ১০টা নাগাদ হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা হয়। হিউস্টন পুলিশের কম্যান্ডার ক্যারোলেটা জনসন জানান, নৈশক্লাবের শুটিংয়ে এ পর্যন্ত তিন জন মারা গিয়েছেন। চতুর্থ জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের ধারণা, কমপক্ষে ২ জন বন্দুকবাজ ছিল। তবে, হামলাকারীদের সম্পর্কে বিশদ তথ্য এখনও পুলিশের কাছে নেই। ঘটনার সময় ওই নৈশক্লাবে থাকা কেড ট্রামেল নামে এক ব্যক্তি সংবাদ সংস্থার কাছে দাবি করেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাত করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগে পর্যন্ত ৭ থেকে ১০টি গুলির শব্দ শুনেছেন। ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, 'গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনওরকমে নিজেদের রক্ষা করি। তার পর, পড়িমরি আমরা দুই বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসি।' এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী। প্রত্যক্ষদর্শী ট্রামেলের জানায়, 'গুলির শব্দে ক্লাবের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিজের প্রাণ রক্ষায় যে যার মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। ভয়ে আমরাও দৌড় দিই। যত দ্রুত সম্ভব নাইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম।' বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি