টেক্সাসে নির্বাচনী র্যালিতে অপ্রীতিকর ঘটনা তদন্ত করছে এফবিআই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: টেক্সাসে নির্বাচনী র্যালিতে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচার শিবিরের বাস থামিয়ে ট্রাম্প সমর্থকরা অহেতুক হয়রানির ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।গত শুক্রবার টেক্সাসের সান এন্টোনিও এলাকায় ট্রাম্প সমর্থকরা বাইডেনের প্রচার শিবিরের বাস থামিয়ে বেশ কিছুক্ষণ ঘিরে রাখেন। বাইডেনের প্রচার শিবিরের মুখপাত্র বিল রোসো ঘটনার নিন্দা জানিয়ে ট্রাম্পকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর র্যালিতে বাধা দেয়ার জন্য দোষারোপ করেছেন এ ঘটনাটি তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
গত শুক্রবার টেক্সাসের সান এন্টোনিও এলাকায় মোটরসাইকেল নিয়ে জো বাইডেনের প্রচার শিবিরের বাস থামিয়ে ট্রাম্প সমর্থকরা হয়রানি করেন। পরে সেখানকার গাড়ি বহর প্রথমে ধীর গতি ও পরে দ্রুত গতিতে চালিয়ে এলাকা ছাড়ে। ওই ঘটনার ভিডিও টুইটারে দিয়ে ট্রাম্প লেখেন, আই লাভ টেক্সাস। অভিযোগ রয়েছে, বেশ কয়েকটি গাড়ি নিয়ে ওই বাসটি ঘিরে ধরে একদল ট্রাম্প সমর্থক। তাদের হাতে ছিল ট্রাম্প ২০২০ লেখা পতাকা। এ নিয়ে সমালোচনা তৈরি হলে রবিবার এ ব্যাপারে তদন্তের কথা জানায় এফবিআই।
এফবিআই-এর একজন মুখপাত্র সিএনএন-কে জানিয়েছেন, ‘এফবিআই ওই ঘটনা সম্পর্কে অবগত এবং এর তদন্ত চালিয়ে যাচ্ছে।’
সিএনএন-এর খবরে বলা হয়েছে, বাইডেনের প্রচার শিবিরকে হয়রানির ওই ঘটনা ঘটে গত শুক্রবার। এদিন বাসটি টেক্সাসের সান অ্যান্টোনিও এলাকা থেকে অস্টিনের উদ্দেশে যাচ্ছিল। ওই এলাকায় আগাম ভোটের শেষ দিন যাতে বাইডেন সমর্থকরা তাদের ভোট প্রদান করেন, এ নিয়ে প্রচারণার উদ্দেশে অস্টিনের উদ্দেশে যেতে চেয়েছিল বাসটি। এর মধ্যেই ট্রাম্পের পতাকা নিয়ে একদল মোটরসাইকেল আরোহী বাসটিকে ঘিরে ধরে। ওই ঘটনার পর টেক্সাসে বাইডেন শিবিরের পূর্ব নির্ধারিত দুইটি কর্মসূচি বাতিল করে দেওয়া হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি