৬ মে ২০২৬

টেক্সাসে ফের বন্দুক হামলায় নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টেক্সাসে ফের বন্দুক হামলায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারও গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে। এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর পরই অস্টিনের গ্রেট হিলস টেইল ও রেইন ক্রিক পার্কওয়ে এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। অস্টিন পুলিশ টুইটে জানিয়েছে, গুলিবর্ষণকারীকে আটক করা যায়নি। অস্টিন-ট্র্যাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবা (এটিসিইএমএস) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক দুই নারী ও একজন পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো গুলিবর্ষণের আশঙ্কা রয়ে গেছে। গুলিবর্ষণকারীকে আটক করা না গেলেও রোববার দুপুর নাগাদ একটি নির্দিষ্ট জায়গায় ঘিরে রাখা হয়েছে। ফলে স্থানীয়দের আর ঝুঁকি নেই। ৪১ বছর বয়সী একজনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান জো চাকোন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত একজন সাবেক কাউন্টি গোয়েন্দা কর্মকর্তা। গত ৫ এপ্রিল টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ বাংলাদেশি একটি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার করেন। বাংলাদেশি অভিবাসী উক্ত পরিবারের চারজনকে হত্যার পর দুই ভাই আত্মহত্যা করেন। যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা নিয়ে সর্বত্রই চলছে তোলপাড়। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে এক নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যেই ঘটে চলেছে গুলিবর্ষণের ঘটনাও। সর্বশেষ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে এলোপাতাড়ি গুলিবর্ষণে আটজন নিহত হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি