টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ১ আহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্যাবিনেট কোম্পানির কর্মচারির বন্দুকের গুলিতে একজন নিহত এবং পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত পাঁচ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) টেক্সাস অঙ্গরাজ্যের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রায়ান শহরে কাস্টম কেবিনেট কোম্পানির এক কর্মচারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
ব্রায়ান পুলিশ প্রধান এরিক বুসক সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ না করলেও হামলাকারী কেন্ট মুর ক্যাবিনেটের এক কর্মচারী বলে দাবি করেছে।
টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে বন্দুক হামলার পর সন্দেহ ভাজনকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার প্রায় দুই ঘণ্টা পর হামলাকারীকে আরেকটি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কি উদ্দেশ্যে এ বন্দুক হামলা হয়েছে তা জানা যায়নি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি