৮ মে ২০২৬

টেক্সাসে বিমান দুর্ঘনায় পাইলটসহ ৩ আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টেক্সাসে বিমান দুর্ঘনায় পাইলটসহ ৩ আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩ আরোহী আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) অঙ্গরাজ্যের পুলভিল এলাকায় এই বিমান দুর্ঘটনা ঘটে। মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ তিনজন আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট সেসনা-৩১০ মডেলের একটি বিমান। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল। স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) সকাল নাগাদ এনটিএসবির একজন তদন্ত কর্মকর্তা দুর্ঘটনাস্থল পরিদর্শের কথা রয়েছে। এ ছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এর আগে গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমানঘাঁটিতে একটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, বিধ্বস্ত বোমারু বিমানটি বি-১ শ্রেণির। দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় বিমানে চারজন ক্রু সদস্য ছিলেন। তারা চারজনই বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি