৮ মে ২০২৬

টেক্সাসে বাসাবাড়িতে গুলি, নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টেক্সাসে বাসাবাড়িতে গুলি, নিহত ৫
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাসাবাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পলাতক রয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে রাজ্যটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। হামলাকারীর চালানো গুলিতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অন্য জন্যকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। সান জ্যাসিন্টো কান্ট্রি অফিস শনিবার এ তথ্য জানায়। কী কারণে ওই বাড়ির ওপর গুলি চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া ওই হামলাকারী সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে এআর-১৫ রাইফেল দিয়ে ওই বাড়িতে গুলি চালানো হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি