৭ মে ২০২৬

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’দু’জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’দু’জন নিহত

জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে: কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে।শনিবার(২২ জুন)দিবাগত রাত ১টার দিকে সাবরাং ইউপিস্থ কাটাবনিয়া নৌকা ঘাটে ‘বন্দুকযুদ্ধের’ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।নিহতরা হলেন-টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে মোঃ রুবেল (১৯)এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লার ছেলে ওমর ফারুক(২৩)।পুলিশ জানায় উক্ত ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেন।ওসি বলেন,রোহিঙ্গা পাচার মামলার আসামী মোঃ রুবেল এবং ওমর ফারুককে গ্রেফতারের জন্য সাবরাং কাটাবনিয়া নৌকা ঘাটে পৌঁছেলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকে।এতে তারা গুলিবিদ্ধ হয়।ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ‘মৃত’ঘোষণা করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি