৫ মে ২০২৬

টেকনাফে মোটসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টেকনাফে মোটসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকের দরিয়ানগর পয়েন্টে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকার মোহাম্মদ ওসমানের ছেলে কফিল উদ্দিন রিফাত (২০), শহরের ১২নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কলাতলীর জালাল আহমেদের ছেলে আসিফ চৌধুরী (২৩)। বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল হক বলেন, দরিয়া নগরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (প্রশাসন) নওশেদ রিয়াদ বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি