৫ মে ২০২৬

টেকনাফে গোলাগুলি ইয়াবা ব্যবসায়ী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
টেকনাফে গোলাগুলি ইয়াবা ব্যবসায়ী নিহত

বাংলাপ্রেস অনলাইন : কক্সবাজারের টেকনাফে নাফনদীর কিনারায় দুই দল ইয়াবা ব্যবসায়ীর মধ্যে চালান খালাস নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ইয়াবা কারবারীর মৃতদেহ, অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমারের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা থেকে মাদক বিরোধী অভিযান শেষে ফেরার পথে দমদমিয়া এলাকায় পৌঁছলে নাফনদীর কিনারায় গোলাগুলির শব্দ শুনতে পায়। পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয়পক্ষের প্রায় ৩৫/৪০ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে একটি গুলিবিদ্ধ মৃতদেহ, ২টি দেশীয় অস্ত্র, ১০ রাউন্ড বুলেট ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মৃতদেহ থানায় নিয়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামরী এলাকার কালা মিয়া প্রকাশ কালুর পুত্র হামিদুল ইসলাম প্রকাশ লালাইয়া ওরফে বার্মাইয়া লালাইয়া বলে (৩৫) শনাক্ত করে।

নিহত ইয়াবা কারবারী লালাইয়া উক্ত এলাকার ইয়াবা ডন মৃত সিকদার আলীর পুত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ডন হামিদ হোছনের সেকেন্ড ইন কমান্ড। সে বিভিন্ন সংস্থার সোর্স পরিচয়ে নানা অপকর্ম করে জনজীবনকে বিষাক্ত করে তুলেছে। টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩টি মাদক, ৪টি মারামারি ও ১টি মানবপাচারসহ বেশ কয়েকটি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তার মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি