৮ মে ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টেকনাফে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক:  কক্সবাজারের টেকনাফের হ্নীলায় খরের দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা গুলি চালিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়ার-৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।উদ্ধার অস্ত্রগুলো হলো- জি-থ্রি রাইফেল ২টি, এমএ-১ ১টি, এলএম ১টি, ম্যাগাজিন ৮টি ও গুলি ৫০০ রাউন্ড। অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মঙ্গলবার হ্নীলার সীমান্তে খরের দ্বীপে একটি অস্ত্র-গোলাবারুদের চালান পাচারের খবরে তিনিসহ বিজিবির একটি দল সেখানে অভিযান পরিচালানা করেন। এসময় বিজিবি সদস্যদের দেখে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে বিজিবি। বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধার অস্ত্র সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারী অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। ধারণা করা হয়, এগুলো যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।’ তিনি বলেন, ‘গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শনাক্তকরণের চেষ্টা চলছে। উদ্ধার অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হবে।’ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি