৫ মে ২০২৬

টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানাগর ইউনিয়নের বাড়িতে টেবিল ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হায়দার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এই ঘটনা ঘটে। নিহত মারুফ হায়দার ঠাকুরগাঁও সদর উপজেলার আখানাগর ইউনিয়নে বারপটিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারুফ হায়দার নিজের ঘরে টেবিল ফ্যান মেরামত করছিল। অসাবধানতাবশত: মাল্টিপ্লাগের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।এতে গুরুতর আহত হয় মারুফ।গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি