৪ মে ২০২৬

টবে যেভাবে চাষ করবেন পেঁয়াজ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টবে যেভাবে চাষ করবেন পেঁয়াজ !

বাংলাপ্রেস ডেস্ক : সেঞ্চুরি হাঁকিয়েছে পিঁয়াজের দাম। যতদিন যাচ্ছে দাম যেন ততই বাড়ছে। ৮০, ১০০ পেরিয়ে এবার শোনা যাচ্ছে পিঁয়াজ ছুঁতে পারে ১৫০ টাকার গণ্ডি। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে মাথায় হাত গৃহস্থের। হেঁশেলে পিঁয়াজের আনাগোনা বজায় রাখতে গিয়ে পকেটে টান পড়েছে তাঁদের। কিনবেন নাকি পিঁয়াজ ছাড়া অন্যভাবে রান্না করবেন, তা নিয়ে সন্দিহান মধ্যবিত্ত। কিন্তু পিঁয়াজ ছাড়া কি আর রান্না জমে? ভাবুন তো সপ্তাহান্তে পাত পেরে পেটপুজোয় পিঁয়াজ যে মধ্যমণি, তাতে হেলাফেলা কি করা যায়? কিন্তু দামের সঙ্গে সত্যি পাল্লা দেওয়া বেশ কঠিন। এই পরিস্থিতিতে বরং বাজারে গিয়ে পিঁয়াজ কেনার ভাবনায় একটু বদল করুন। বাড়ির টবেই করুন পিঁয়াজ চাষ। পদ্ধতি নিয়ে ভাবার প্রয়োজন নেই। আপনার জন্য রইল টিপস।

বাড়িতে পিঁয়াজ চাষের জন্য প্রয়োজন একটি মাঝারি আকারের টবের। একান্ত জায়গার অভাব থাকলে ছোট টবেও কাজ চালানো যেতে পারে। আলাদা একটি পাত্রে বেলে এবং দোআঁশ মাটি মিশিয়ে নিন। এবার টব ভরতি করে মাটি দিন। বাজার থেকে পিঁয়াজ কিনে আনুন। শিকড় বেরনো এবং শিকড় না বেরনো দু’প্রকার পিঁয়াজই চলবে।

শিকড় না বেরনো পিঁয়াজ হলে তার মুখ এবং পিছনের দিকের সামান্য অংশ কেটে ফেলুন। শিকড় বেরনো পিঁয়াজের ক্ষেত্রে তার প্রয়োজন নেই। এবার টব ভরতি মাটির মধ্যে আঙুল দিয়ে গর্ত করে ওই পিঁয়াজ ঢুকিয়ে দিন। উপর দিয়ে গুঁড়ো মাটির হালকা আস্তরণ দিতে পারেন। এবার হালকা হাতে অল্প করে জল ছড়িয়ে দিন। পুরো প্রক্রিয়াটি শেষ হলে সূর্যের আলো লাগে এমনই একটি জায়গায় ওই টবটি সরিয়ে রাখুন।

৬ থেকে ১০দিন পর দেখবেন ওই টবে পুঁতে রাখা পিঁয়াজ থেকে পাতা বেরিয়েছে। পিঁয়াজ পাতা খাওয়ার ইচ্ছা হলে তা আপনি কেটে নিতে পারেন। নইলে দেখবেন ধীরে ধীরে পিঁয়াজ পাতা পেকে যাচ্ছে। সবুজ থেকে হলুদ রংয়ের হয়ে যাবে পাতাগুলি।

ওই গাছের ঘাড় বা গলা শুকিয়ে ভেঙে হেলে পড়লে বুঝতে হবে পিঁয়াজ উত্তোলনের সময় হয়ে গিয়েছে। পিঁয়াজ টবে পোঁতার ১১০-১২০ দিনের মধ্যে তা উত্তোলনের সময় চলে আসে। তাই দেরি না করে আজই বাড়ির টবে পিঁয়াজ গাছ বসান। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দেখবেন আপনি হবেন সবচেয়ে লাভবান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি