৫ মে ২০২৬

তবে কি নাটোর আ'লীগ নেতা আহাদ আলী সরকার মনোনয়ন বঞ্চিত !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তবে কি নাটোর আ'লীগ নেতা আহাদ আলী সরকার মনোনয়ন বঞ্চিত !

আমিরুল ইসলাম নাটোর থেকে : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে দেখা করে মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করছেন মনোনয়ন বঞ্চিতরা। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে মনোনয়নপ্রত্যাশীদের কথা শুনেছেন এবং বেশ কিছু পাল্টা প্রশ্নও করেন। অনানুষ্ঠানিক এ সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তাদের নানা পরামর্শ, নির্দেশনার সঙ্গে দলের সিদ্ধান্ত মানার জন্য কঠোর বার্তাও দেন।

বুধবার প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান থেকে ফিরে তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতাদের সঙ্গে দেখা করেন। এসময় মনোনয়ন বঞ্চিতরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেরা কেঁদেছেন, অন্যদের কাঁদিয়েছেন। এর মধ্যে নাটোর-২ আসনে দলের মনোনয়ন চেয়েছেন এ আসনের সাবেক এমপি আহাদ আলী সরকার। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন, তার ও তার পুত্রের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণেই আহাদ আলী সরকার দলের মনোনয়ন পাবেন না।

সূত্রে জানা যায়, নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অভিযোগ তোলেন আরেক মনোনয়নপ্রত্যাশী।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে জানতে চান এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রার্থী কে? জবাবে নেতারা জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় শেখ হাসিনা বলেন, দুলুর বিরুদ্ধে জিততে পারে- এমন একজন শক্তিশালী প্রার্থীর নাম বল?

জবাবে তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আহাদ আলী সরকারকে তো এমপি-প্রতিমন্ত্রী বানিয়েছিলাম। জরিপে তার নামই নেই! প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তবে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ঘনিষ্ঠ ও নাটোরের একজন প্রভাবশালী নেতা দাবি করেছেন মনোনয়ন শেষ পর্যন্ত আহাদ আলী সরকারই পাবেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি