তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সংসদে আলোচনা
জাতীয় ডেস্ক : বিএনপির প্রধান নেতা এখন দুর্নীতির দায়ে কারা ভোগ করছে। তাদের গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিপরায়ণ তারেককে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন করেছে বিএনপি, যা নিয়মবহির্ভূত। বিদেশে বসে বহু দণ্ডে দণ্ডিত তারেক রহমান জামাতের অর্থায়নে বিভিন্ন সভা-সমাবেশ থেকে অঙ্গুলী হেলনে এদেশে অরাজকতার নির্দেশ দিচ্ছে। তাই যেকোনো উপায়ে তাকে দেশে ফিরিয়ে এনে তার দণ্ড ভোগ করানোর ব্যবস্থা করানোর জন্য সরকার ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া সভাপতিত্ব করছিলেন। ওই আলোচনায় আরো অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, আনোয়ারুল আজিম আনার, এনামুল হক, হাছান ইমাম খান, জাফর আলম, আক্তারুজ্জামান বাবু প্রমুখ।
শফিকুর রহমান বলেন, আমরা শুনেছি তারেক রহমান লন্ডনে বসে অঙ্গুলী হেলনে দেশে দল চালাচ্ছেন। তার নির্দেশ মতো দেশে বিএনপি-জামায়াত জোট কাজ করে চলেছে। তারা এদেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু ৩০ ডিসেম্বর একটি সুন্দর নির্বাচন হলে তাদের সে ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের জয় হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি