তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাপ্রেস ডেস্ক: নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডিজিটালম্যাপ দেখুন
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও তারেক রহমান এতে যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন দেশ ও সরকারপ্রধানের অংশগ্রহণ নিয়ে মন্ত্রণালয় সময়মতো হালনাগাদ তথ্য জানাবে। এ বিষয়ে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ এবং বাংলাদেশে দণ্ডিত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনা হয়েছে কি না, জানতে চাওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। ডিজিটালম্যাপ দেখুন
জবাবে জয়সওয়াল বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু নির্দিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে সাক্ষাৎটি মূলত সৌজন্যবোধের ওপরই কেন্দ্রীভূত ছিল।
দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হতে পারে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই।
ভারত-চীন সম্পর্ক নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে।
গত ৬ ও ৭ সেপ্টেম্বর চীন-ভারত সীমান্তের অরুণাচল প্রদেশের ওয়াচা-দামাই সীমান্ত মিলনস্থলে দুই দেশের মধ্যে প্রথম কোর কমান্ডার-স্তরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানে ২০২৭ সালে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় ফেডারেশন (এসএএফ) গেমসে ভারতের অংশগ্রহণের বিষয়েও প্রশ্ন করা হয়।
জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক বা বহুপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ ক্রীড়া মন্ত্রণালয় ও যুববিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর নির্দেশনা এবং ভারতীয় ক্রীড়াবিদদের স্বার্থও বিবেচনায় নেওয়া হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি