৫ মে ২০২৬

তারেক রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, আপিল করা হবে : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
তারেক রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, আপিল করা হবে : আইনমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রুতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বহুদিন পরে হলেও বাংলাদেশের জনগণ বিচার পেয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন । তিনি বলেন-‘ষড়যন্ত্রের মূল নায়ক তারেক রহমান। তারেক রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। রায় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নিবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন- ‘তারেক রহমান, কায়কোবাদ ও হারিছ চৌধুরীর সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়া হবে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর।’

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি