তারেক রহমানে নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে-- আব্দুল মোতালেব খাঁন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা জনসভায় এসে মিলিত হয়, রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর বিএনপির উদ্যোগে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরন করেন জননেতা আব্দুল মোতালেব খাঁন।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। উপজেলা আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালেব খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মধ্যনগর উপজেলার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আবুল বাশার, যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্তু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন স্বপন, উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর আলম হাদিস, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, জেলা পরিষদের সদস্য চন্দ খাঁন, সাবেক যুবদল নেতা আরাফাত রহমান খান তানভীর, চামারদামী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন।
মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন, সাজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ন আহবায়ক শেখ ফরিদ, ধর্মপাশা সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য মো: বাচ্ছু মিয়া প্রধান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খাঁন বলেন, তারেক রহমানে নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। হাওরকে বাঁদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, কৃ্ষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদবাজ, লুটতরাজের হাতে থেকে এদেশকে রক্ষা করতে হবে। আসুন সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫১ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫৯ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি