৫ মে ২০২৬

তারেক ও ড. কামাল মিলে ষড়যন্ত্র করছে : সজীব ওয়াজেদ জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তারেক ও ড. কামাল মিলে ষড়যন্ত্র করছে : সজীব ওয়াজেদ জয়

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিলে ড. কামাল হোসেন ষড়যন্ত্র করছেন ।

শনিবার হোটেল র‌্যাডিসনে সুচিন্তা ফাউন্ডেশনে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিকে বাচাতেই ঐক্যফ্রন্টের জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে ঐক্যফ্রন্টের নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে জয় বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় কতজন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে? তাদের কি সেই কথা মনে আছে? অথচ আজ তারা বলছে তাদের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করেছে তাদের অবশ্যই আমরা আটক করবো। যারা ২১শে আগস্ট হত্যার সঙ্গে জড়িত আমরা তাদের অবশ্যই আটক করবো। কারণ আওয়ামী লীগ বিএনপি নয় আমরা আইনের শাসনের বিশ্বাসী।

জয় বলেন, আদালতে আমরা ১৫ আগস্টের বিচার করেছি। ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচার করেছি, সেটাও আদালতে। সুশীলদের মনে রাখতে আওয়ামী লীগ বিএনপি নয় আমাদের চরিত্র তাদের মতো নয়। আমরা খুনি নই, আমরা সন্ত্রাসী দল নয়। আওয়ামী লীগ স্বাধীনতার দল।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি