
আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা কর্তৃক দীর্ঘদিন অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। জানা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সেবিকা কাজল রেখা ৩/৪ বছরের বেশি সময় ধরে হাসপাতাল ক্যাম্পাসের নিজ বাসায় ও কতব্যরত অবস্থায় হাসপাতাল ভবনের বিভিন্ন রুমে মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধভাবে এসব গর্ভপাত ঘটিয়ে আসছে। বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রায় সকল কর্মচারিরা অবগত থাকলেও এক অজ্ঞাত কারণে কেউ মুখ খুলতে পারেন না। এমনকি প্রতিবাদ করারও সাহস নেই কারও। এ ব্যপারে সেবিকা কাজলের সাথে কথা বললে তিনি জানান, হাসপাতালের সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে তিনি এ কাজ করেন। সেবিকা কাজল রেখার এহেন কর্মকান্ডে এলাকার সচেতন মহলের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন কাজল রেখার খুঁটির জোর কোথায়?
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]