৬ মে ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে ৩ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে ৩ জন নিহত

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী একটি ট্রাক ডিভাইডারের উপর উল্টে পড়ে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার রাত আড়াইটার দিকে উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, ‘রাত আড়াইটার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লোহার পাত ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১-২৩৩৯) মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে ডিভাইডারের উপর উল্টে যায়। এতে পাতের নিচে চাপা পড়ে ৩ যাত্রী নিহত হয়েছে। তবে, এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পাতের নিচে আটকে পড়া লাশ উদ্ধারের চেষ্টা করে পরিচয় জানার চেষ্টা চলছে।’

এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহতদের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি