৪ মে ২০২৬

টাঙ্গাইলে শতবর্ষী এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টাঙ্গাইলে শতবর্ষী এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা

টাঙ্গাইল থেকে সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে শতবর্ষী এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, দোকান মালিকের সঙ্গে কথা কাটাকাটির ক্ষোভে মালিকের শতবর্ষী মাকে গলা কেটে হত্যা করেছে দোকানের কর্মচারী।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকান কর্মচারী বাবুকে আটক করেছে পুলিশ। সে জামালপুরের সরিষাবাড়ি এলাকার ফকির আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফলদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শতবর্ষী ওই বৃদ্ধা জামাল উদ্দিনের স্ত্রী আহাতোন বেওয়া ।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত এনামুল হক জানান, কিছুদিন আগে নিহতের ছেলে দোকান মালিক সিহাব উদ্দীনের সাথে কর্মচারীর কথাকাটি হয়। সেই ক্ষোভ থেকে আজ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মালিকের মাকে হত্যা করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় মামলায় প্রস্তুতি চলছে। সকালে ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি