৭ মে ২০২৬

টাঙ্গাইলে সরকারি ২২ বস্তা চাল জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টাঙ্গাইলে সরকারি ২২ বস্তা চাল জব্দ

বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল পাচার ও মজুদের অভিযোগে সবুজ নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সবুজ উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুচর গ্রামের ডিলার আব্দুল গনির ছেলে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২২ বস্তা চাল বিতরণ না করে হাদিরা ইউনিয়নের ডিলার আব্দুল গনি তার গুদামে চাল মজুদ রাখে। খবর পেয়ে ওই চাল পাচারকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২২ বস্তা চাল জব্দ করেন।

এসময় ডিলার গণি ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডিলার গণির ছেলে সবুজকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ ধরণের অনিয়ম যেখানেই হবে সেখানেই তা শক্ত হাতে দমন করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি