
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), রাকিব হোসেন (১৬) ও চিতলিয়া পাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)। ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মাটিকাটা এলাকা থেকে তারা বাইকযোগে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিকে যাচ্ছিলো। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রুহুলি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। কোনো অভিযোগ না পেলে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]