টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় জেট ফাইটার বিধ্বস্ত, পাইলট নিহত
বাংলাপ্রেস ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় একটি জেট ফাইটার বিধ্বস্ত হয়ে একজন বৈমানিকের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় এফ-৭ বিজি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অরণখোলা ইউনিয়নে বৃহস্পতিবার থেকে বিমান বাহিনীর সপ্তাহব্যাপী এই মহড়া শুরু হয়।
“আজ বিকালে মহড়ার সময় একটি উড়োজাহাজ বনের মধ্যে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।” দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি