৬ মে ২০২৬

টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ মমতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ মমতার
বাংলাপ্রেস ডেস্ক: টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে কলকাতার রাজভবনে অনেকটা অনাড়ম্বরভাবেই হয় এ শপথ। সকালে কালীঘাট থেকে রাজভবনের পৌঁছান তৃণমূল নেত্রী। শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে শান্তি ও সংহতি বজায় রাখতে, সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মমতা। নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান রাজ্যপাল। শপথ অনুষ্ঠানে ছিলেন, অভিষেক বন্দোপাধ্যায়, প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ। পরে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে মমতাকে গার্ড অব অনার দেয় কলকাতা পুলিশ। করোনা নিয়ন্ত্রণ কর্মপন্থা নিয়ে বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তার নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন এক ঝাঁক নতুন মুখ। এদিকে, ফল ঘোষণার ৩ দিন পর মমতাকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি