টানা দরপতনের পর নতুন বছরে স্বস্তি ফিরে আসল পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর নতুন বছরে স্বস্তি ফিরে এসেছে দেশের পুঁজিবাজারে। ২০১৮ সাল জুড়েই দেশের প্রধান পঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ছিলো দরপতনের প্রবণতা। গেলো বছর জানুয়ারি মাসে ডিএসইএক্স সূচক ছিলো ৬ হাজার ৩শ’ ২ পয়েন্ট। প্রতিদিন একটু একটু করে দরপতনের কারণে ডিসেম্বর মাসে তা নেমে যায় ৫ হাজার ৩শ’ ৮৫ পয়েন্টে।
কিন্তু এ বছর সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় আস্থা ফিরে এসেছে এবং তারা আবার বাজারে ফিরতে শুরু করেছে বলেই ইতিবাচক অবস্থা দেখা যাচ্ছে।সংসদ নির্বাচনের পর তবে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই শেয়ার বাজরে সুবাতাস বইতে শুরু করেছে। পনেরো দিনে ডিএসই এক্স সূচক ৪শ’ ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮শ’ ৬৩ পয়েন্ট। একই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিসেম্বরের ২৭ তারিখে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৫শ’ ৩৮ কোটি টাকা, আর জানুয়ারি মাসের ১৫ তারিখে তা হয়েছে ১ হাজার ১শ ৩৯ কোটি টাকা। ফলে বাজার নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ বিনিয়োগকারিরা।এদিকে, পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলছেন, জাতীয় নির্বাচন ও নতুন সরকার গঠন হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কা কাটতে শুরু করেছে। ফলে তারা আবার বাজারমুখী হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ সদস্য আহমেদ রশীদ লালী বলেন, বাজারের এই চাঙ্গা ভাব ধরে রাখতে কয়েকটি বড় কোম্পানিকে তালিকা ভুক্ত করাসহ বেশ উদ্যোগ নিয়েছে ডিএসই।সরকার এবং পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ডিএসইর এই সদস্য।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি