৬ মে ২০২৬

টানা বর্ষণে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, গাড়িসহ ধসে পড়ল সেতু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টানা বর্ষণে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, গাড়িসহ ধসে পড়ল সেতু
বাংলাপ্রেস ডেস্ক:  টানা বর্ষণের জেরে জম্মু–কাশ্মীরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চলটি। মঙ্গলবার ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতের তোড়ে জম্মুর চতুর্থ তাওয়াই সেতুর কাছে কয়েকটি গাড়িসহ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে সেখানে আটকে গেছে বহু যানবাহন।ভারতীয় সংবাদসংস্থা পিটিআইও একই স্থানের ভিন্ন দিক থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘টানা বৃষ্টির কারণে তাওয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে জম্মুর ভগবতী নগরে চতুর্থ তাওয়াই সেতুতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে আটকে পড়েছে যানবাহন।তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মঙ্গলবার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছেন। তিনি প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। শ্রীনগরে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে এক বৈঠকে তিনি বলেন, ‘অবিরাম বৃষ্টির কারণে জম্মুতে বন্যার ঝুঁকি বেড়েছে।তাই কর্মকর্তাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আবদুল্লাহ লিখেছেন, ‘জম্মুর বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি বেশ গুরুতর। আমি শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে প্রথম ফ্লাইটেই রওনা হব, যাতে নিজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি।’ টানা তৃতীয় দিনের মতো মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় জম্মু অঞ্চলের প্রায় সব নদীর পানি বিপদসীমার ওপর বা কাছাকাছি দিয়ে বইছে। ইতোমধ্যেই প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও বহু সড়ক।নিরাপত্তার স্বার্থে জম্মু–শ্রীনগর জাতীয় মহাসড়কে যান চলাচল স্থগিত রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি