টানা ১২৬ ঘণ্টা নাচের রেকর্ড নেপালি তরুণীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক: একটানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন নেপালের এক তরুণী। ‘লংগেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে ওই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল ভারতের দখলে। শনিবারের পর থেকে তা নেপালের দখলে গেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ১২৬ ঘণ্টা নেচে রেকর্ড গড়া ওই তরুণী পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা। তার নাম বন্দনা, বয়স মাত্র ১৮ বছর। এই রেকর্ড গড়ার পরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
তার এই রেকর্ড উপলক্ষ্যে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয় নেপালের কাঠমান্ডুতে। সেখানে অনেক মানুষ যোগ দেন বন্দনার বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতে। এর আগে এই রেকর্ড ছিল ভারতের কলামন্ডলম হেমলতার দখলে। তিনি ২০১১ সালে টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড গড়েন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি