৪ মে ২০২৬

তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবে ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবে ভারত

বাংলাপ্রেস অনলাইন : এই প্রথমবার আফগান তালিবানদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ভারত৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, সরকারি তরফে নয়, একদমই বেসরকারি উদ্যোগেই মস্কোতে হতে চলেছে এই বৈঠক৷ ভারতের প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন কূটনীতিবিদ টিসিএ রাঘবন ও অমর সিং৷ এই বৈঠকের মূল উদ্দেশ্যই হল, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা৷ এই শান্তি বৈঠকের আগেই মার্কিন অনুরোধে আফগান তালিবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদরকে মুক্তি দিয়েছে পাকিস্তান৷ বৃহস্পতিবারই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানের জেল থেকে৷

জানা গিয়েছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যেই বিভিন্ন রাষ্ট্রকে সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছে রাশিয়া। ভারতের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে, আমেরিকা, চিন, ইরান, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তানকে৷ আমন্ত্রণ করা হয়েছে আফগান প্রশাসন ও তালিবানদের প্রতিনিধিদের৷ এই বৈঠকের বিষয়টি স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার৷ তিনি জানান, ভারত সর্বদাই নতুন আফগানিস্তান গঠনের পক্ষে সওয়াল করে আসছে৷ সেখানে শান্তি প্রতিষ্ঠা হোক ভারত সর্বদাই তা চেয়ে এসেছে। গত মাসেই ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, তখনই এই শান্তি বৈঠকের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তিনি৷ যদিও বিদেশমন্ত্রকের এই পদক্ষেপের সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ টুইট করে জানতে চান, “আফগান ইস্যুতে তালিবানদের সঙ্গে বেসরকারি বৈঠক বসতে পারলে, কাশ্মীর ইস্যুতে বৈঠকে বসতে সরকারের এত আপত্তি কেন?”

এমত পরিস্থিতিতে আরও উল্লেখযোগ্য বিষয় হল, তালিবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদরকে পাকিস্তানের মুক্তি দেওয়া৷ জানা গিয়েছে, এই শান্তি বৈঠকের আগেই পাকিস্তানকে এই বিষয়ে অনুরোধ করে ওয়াশিংটন৷ সেই অনুরোধকে মান্যতা দিয়েই এই তালিবান নেতাকে মুক্তি দিয়েছে পাক প্রশাসন৷ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে সেদেশের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র মহম্মদ ফয়জল৷ গত মাসেই কাতারে তালিবানদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা৷ সেই বৈঠকেই শান্তি প্রতিষ্ঠার সমাধান সূত্রে রচিত হলে সূত্রের খবর৷

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি