৭ মে ২০২৬

তালেবান শাসনের মধ্যেই স্কুলে ফিরছে আফগান শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তালেবান শাসনের মধ্যেই স্কুলে ফিরছে আফগান শিক্ষার্থীরা
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। মঙ্গলবার রাজধানী কাবুলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে তালেবান। সংবাদ সম্মেলনে বলা হয়, আজকের তালেবান আর ২০ বছর আগের তালেবান নেই। এই তালেবান সম্পূর্ণ ভিন্ন। বলা হয়েছে, তালেবান শাসনামলে আফগানিস্তানের নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, যেতে পারবেন ঘরের বাইরেও। এক্ষেত্রে বোরকা বাধ্যতামূলক নয়, কেবল হিজাব পরলেই চলবে। এদিকে, চলমান অস্থিরতা উপেক্ষা করেই স্কুলে ফিরতে শুরু করেছে আফগানিস্তানের হেরাত শহরের শিক্ষার্থীরা। তালেবান শাসনের তৃতীয় দিনে আবারও পড়াশোনায় মনোযোগী হচ্ছে তারা। স্কুলে যোগ দিয়ে হেরাতের শিক্ষার্থী রোকিয়া বলেন, ‘আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই’। এদিকে, কাতারের রাজধানী দোহায় তালেবান দফতরের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু আছে। সেখানে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। নারী শিক্ষার বিষয়ে তালেবানের ইতিবাচক নীতির কথা এর আগে মস্কো ও দোহা সম্মেলনেও বলেছি।সূত্র: আল জাজিরা। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি