৬ মে ২০২৬

টাকা ফেরত পাচ্ছে হজ্ব নিবন্ধনকারীরা : ধর্মমন্ত্রণালয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টাকা ফেরত পাচ্ছে হজ্ব নিবন্ধনকারীরা : ধর্মমন্ত্রণালয়

বাংলাপ্রেস ডেস্ক: হজ নিবন্ধনকারীরা চাইলে ১২ জুলাই থেকে তাদের জমা দেয়া টাকা ফেরত নিতে পারবেন। তবে টাকা তুলে নিলে প্রাক নিবন্ধনও বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে ধর্মমন্ত্রণালয়। বুধবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির কারণে এবার হজ সীমিত পরিসরে হচ্ছে বলে ইতোমধ্যেই জানিয়েছে সৌদি সরকার। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী বিদেশি নাগরিক ও স্থানীয়রা হজ করতে পারবেন।

সৌদি আরবের এমন সিদ্ধান্তের পর বুধবার ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে অনলাইন বৈঠকে বসে। বৈঠক শেষে জানানো হয়, টাকা তুলতে নিবন্ধনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই সমুদয় অর্থ ফেরত পাবেন আবেদনকারীরা। তবে পরবর্তীতে আবারো হজে যেতে চাইলে তাকে নতুন করে প্রাক নিবন্ধন করতে হবে।

চলতি বছর নিবন্ধনকারী যারা টাকা তুলবেন না অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রাক-নিবন্ধন যথারীতি ২০২১ সালের প্রাক নিবন্ধন হিসেবেই কার্যকর থাকবে বলেও সিদ্ধান্ত জানায় ধর্মমন্ত্রণালয়। তবে আগামী বছর হজ প্যাকেজ এর ব্যয় বাড়লে বা কমলে তা সমন্বয় করা হবে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা ছিল। কিন্তু গত ১ মার্চ থেকে হজে যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়ে তিন দফায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৫৯৪ জন হজের জন্য প্রাক নিবন্ধন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি