৫ মে ২০২৬

তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত

বাংলাপ্রেস ডেস্ক:   তাজিকিস্তানের সীমান্তে প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা ড্রোনের আঘাতে তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৮ নভেম্বর) চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা দূতাবাস। তবে ড্রোন হামলার পেছনে কে বা কারা তা জানায়নি। তাজিকিস্তানকে ঘটনাটি তদন্তের জন্য অনুরোধ করেছে চীন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএমকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে এবং ড্রোনটি এসেছে আফগানিস্তান থেকে। ড্রোনটির সঙ্গে গ্রেনেড যুক্ত করা ছিল। নিহত তিন চীনা ওই কোম্পানির কর্মী ছিলেন।

আফগানিস্তানের তালেবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে কাবুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি