৪ মে ২০২৬

সয়াবিন তেলে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সয়াবিন তেলে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি
বাংলাপ্রেস ডেস্ক: পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে এবার ১৫ শতাংশ ভ্যাট থেকে ৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১৬ মার্চ) ভ্যাট প্রত্যাহারের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপন জারি করে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম এ প্রজ্ঞাপন জারি করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর আগে গত ১৪ মার্চ এনবিআর উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করে ।সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমানোর আদেশ জারি করে। এর আগে ১০ মার্চ রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আ হ ম মুস্তফা কামাল বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ বেশি ব্যবহৃত নিত্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে সয়াবিনের ওপর ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ এবং উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার পূর্ণমাত্রায় সহযোগিতা করছে বলেও জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি