৪ মে ২০২৬

স্বর্ণের ভরি তিন লাখের দোরগোড়ায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬, ১১:২১ পিএম
স্বর্ণের ভরি তিন লাখের দোরগোড়ায়

বাংলাপ্রেস ডেস্ক:  গত তিন দিনেই স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২৮ হাজার ৮১০ টাকা। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বেড়েছে রেকর্ড ১৬ হাজার টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় বিশ্ববাজারেও স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশেও দাম সমন্বয় করছে জুয়েলার্স সমিতি। বিশ্ববাজারের দামে কিনতে হয়—এই অজুহাতে সব সময়ই দেশে স্বর্ণের দাম বেশি থাকে। বর্তমানে সেটি আরও বেড়েছে। 

শুধু তা–ই নয়, এক ভরির অলংকার বানাতে স্বর্ণের দামের সঙ্গে ভ্যাট ও মজুরি বাবদ বাড়তি দিতে হয় ১১ শতাংশ অর্থ। তাতে মোট খরচ দাঁড়ায় ৩ লাখ ১৭ হাজার টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বেশ কয়েকটি জুয়েলারি মার্কেট ঘুরে দেখা যায়, স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় অনেক দিন ধরেই জুয়েলারি দোকানে বেচাবিক্রি কম। তবে কয়েক দিন ধরে দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বড় দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে।

বিনিয়োগ করার উদ্দেশ্যেও কেউ কেউ স্বর্ণের অলংকার কিনছেন। দামের অস্থিরতা থাকায় অনেক দোকানদার অলংকার তৈরির ক্রয়াদেশ নিচ্ছেন না; আগে থেকে প্রস্তুত অলংকার বিক্রি করছেন।

কয়েকজন জুয়েলারি ব্যবসায়ী বলেন,স্বর্ণের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ায় ব্যবসায় মন্দা চলছে। দাম আরও বাড়লে অনেক দোকান বন্ধ হয়ে যাবে। সোনার দাম বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি