৭ মে ২০২৬

স্বেচ্ছায় গৃহবন্দীদের বাড়িতে খাবার পৌছে দিচ্ছে সরকার-হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বেচ্ছায় গৃহবন্দীদের বাড়িতে খাবার পৌছে দিচ্ছে সরকার-হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, করোনা ভাইরাসের কারনে স্বেচ্ছায় গৃহবন্দী দরিদ্র ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার সামগ্রী পৌছে দেয়ার ব্যবস্থা করেছে সরকার। সরকারি সব নির্দেশনা মেনে চললে, এই সংকটও আমরা সফলভাবে মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ি ডিগ্রী কলেজে প্রাঙ্গনে করোনার কারনে স্বেচ্ছায় গৃহবন্দী ব্যক্তিদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৩০০টি কর্মহীন পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, লুৎফর রহমান, লিয়াকত আলী লিটন, হযরত আলী, ইউপি চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, আতিকুল করিম আপেল, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশীদ, ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুস সালাম ও ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি