স্বচ্ছ মন নিয়ে আমাদের সঙ্গে আলোচনাতে আসুন : রুহুল কবির রিজভী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন-শূন্য টেবিলে আলোচনা নয়, নির্বাচন ইস্যুতে বিএনপির দাবিগুলো নিয়েই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হতে পারে। তিনি আরো বলেন, 'সাদা দেখালেও সরকারের মন সাদা নয়, কিছুটা অফ হোয়াইট টাইপের মন। স্বচ্ছ মন নিয়ে আমাদের সঙ্গে আলোচনাতে আসুন। আমার মনে হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
শনিবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, অফ হোয়াইট মন নিয়ে নয়, সাদা মন নিয়ে আওয়ামী লীগ আলোচনায় বসলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রুহুল কবির রিজভী বলেন,‘নির্বাচনে বিএনপির সুষ্ঠু দাবি আছে, সেগুলোকে তো বিবেচনায় নিতে হবে। আর এমনি শূন্য হাতে এবং টেবিলে তো আলোচনা হয় না। আলোচনার মধ্য দিয়ে তারপর একটা জায়গা আসবে, যে আমরা কোন জায়গায় এসে দাঁড়াবো।’ ’ বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি