৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যখাতে দুনীর্তিতে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ এএম
স্বাস্থ্যখাতে দুনীর্তিতে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে। তবে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্যখাতকে পুরোপুরি ভেঙে দিয়েছে। জনবল ছাড়াই লুটপাটের জন্য কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে যা এখন ভাঙারির কাছে বিক্রি করতে হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয় শহর থেকে দেশের প্রতিটি প্রান্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব অবকাঠামোর উন্নয়ন ও চিকিৎসক সহ জনবল দিয়ে স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করা হবে। আগামী দুই বছরের মধ্যে দেশের জনগণের মাঝে পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতকে এমন আমূল পরিবর্তন করা হবে যাতে দেশের একজন রোগীকেও ভারতের মাটিতে যেতে না হয়। কারণ আমাদের দেশের চিকিৎকদের মেধা কোনো অংশে কম নয়।


তিনি এ সময় সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, ফ্যাসিস্টরা আর কথিত রাজাকাররা একত্র হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করার লক্ষে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, হেড অব ডেভলপমেন্ট কো-অপারেশন অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি সাঈদ হায়দার, শক্তি ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, জেলা সিভিল সার্জন ডাক্তার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে দলীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণি পেশার

পরে অতিথিবৃন্দ শক্তি মোবাইল হেলথ ক্লিনিকের ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।


 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি