৫ মে ২০২৬

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই, সবাইকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সামনে কোরবানির ঈদ। এটি মুসলমানদের ধর্মীয় উৎসব। এর সঙ্গে অনেক পেশার মানুষদের জীবন-জীবিকার বিষয় জড়িত আছে। সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিলের নির্দেশনা দিয়েছেন। আশা করছি, ঈদের এ কয়েকটা দিন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা রোগীর চিকিৎসায় দেশজুড়ে ১৫ হাজার শয্যা আছে। করোনা সংক্রমণ বাড়ায় এরই মধ্যে এসব শয্যা রোগীতে প্রায় পূর্ণ হয়েছে। ঈদের এই কয়েকটা দিনের মধ্যে আশা করব, সবাই সচেতন থাকবেন। তাতে অন্তত নতুন করে সংক্রমণের হার বাড়বে না। ঈদের পর সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থভাবে ঢাকায় ফিরবেন আশা করি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে দিতে চিকিৎসকরাও ক্লান্ত। প্রধানমন্ত্রী প্রতিদিন নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনায় নতুন আরও ৪ হাজার চিকিৎসক এবং ৪ হাজার নার্স নিয়োগ করা হচ্ছে।

তিনি আরো বলেন, সবাইকে মনে রাখতে হবে, শয্যা সংখ্যার চেয়ে করোনা রোগীর সংখ্যা যদি বেশি হয়, তখন তাদের সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। অনেকে আমাদের অনেকভাবে সমালোচনা করেন। এখন সমালোচনার সময় নয়। সমালোচনা না করে কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়ে সবাই মিলে কাজ করার সময় এখন। তা নিয়ে আমাদের কাজ করা উচিত।

অনুষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনসহ বিভিন্ন মেডিকেল কলেজের সার্জনরা অংশ নেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি