৬ মে ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোটভাই সাংবাদিক নজরুল কবীর।

নজরুল কবীর বলেন, ‘ইকবাল কবীর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার বাসায় চিকিৎসাধীন আছেন। শারীরিকভাবে তার তেমন কোনো সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।’

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ ব্রিফিংয়ে অংশ নিতে দেখা গেছে তাকে।

দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি