৪ মে ২০২৬

সূর্যের দেখা মিলবে আজ, কমবে শীতের তীব্রতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সূর্যের দেখা মিলবে আজ, কমবে শীতের তীব্রতা

বাংলাপ্রেস ডেস্ক: হঠাৎ জেঁকে বসা তীব্র শীতে জনজীবনে প্রচণ্ড দুর্ভোগ নেমে এসেছে। দেশেজুড়ে একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার (২২ ডিসেম্বর) থেকে সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমবে ও সূর্যের দেখাও মিলবে। তবে চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভিন শনিবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার থেকে সূর্যের দেখা মিলতে পারে, একই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। তবে ঢাকার পূর্বদিক ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং রংপুরে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।

কাওসার পারভিন বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও দেশে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও বলেন, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল, চুয়াডাঙ্গায় ও মাদারীপুরে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ইশ্বরদীতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তাড়াশে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও কুমিল্লায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের কারণে দেশের উত্তরা-দক্ষিণাঞ্চলসহ সারাদেশে গত বুধবার রাত থেকে শীতের দাপট চলছে। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা, যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা ও রাজশাহীতে তীব্র শীতের প্রভাব চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি