৮ মে ২০২৬

সুষ্ঠুভাবে সম্পন্ন হলো জবি ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুষ্ঠুভাবে সম্পন্ন হলো জবি ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিবিএ ১ম বর্ষের ইউনিট-৩ (ব্যবসায় শিক্ষা)-এর ভর্তি পরীক্ষা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ১ম শিফট ও বিকেল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ২য় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবছরের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৬১০ আসনের বিপরীতে ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতি আসনের বিপরীতে অংশ নেয় ৩৩ জন। তবে ৬১০ টি আসনের মধ্যে বাণিজ্য বিভাগ থেকে ৪৫০ জন পরীক্ষার্থী নিজ বিভাগে ভর্তির সুযোগ পাবেন। যা মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ। বাকী ১৫০ জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগে ভর্তির সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষায় জোড় রোল নম্বরধারী ১০ হাজার ১২৬ জন পরীক্ষার্থী ১ম শিফটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকী ১০ হাজার ১৮১ জন পরীক্ষার্থী ২য় শিফটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ১ম শিফটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, ২য় শিফটের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করি। ১০ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী ১ম শিফটের পরীক্ষায় অংশ নেয়। প্রশ্ন ফাঁসের মত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নি। এসময় তিনি পুরান ঢাকার যানজটের কথা বিবেচনা করে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে পরামর্শ দেন পরীক্ষার্থীদের। এছাড়াও তিনি পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগের দিন স্ব স্ব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার পরামর্শ দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি