৫ মে ২০২৬

সুষ্ঠু নির্বাচনের জন্যে সবই করা হবে: নুরুল হুদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সুষ্ঠু নির্বাচনের জন্যে সবই করা হবে: নুরুল হুদা

বাংলাপ্রেস অনলাইন: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে করণীয় সবই করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা, আঞ্চলিক ও সিনিয়র জেলা অফিসারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলাসহ যাবতীয় বিষয়ে গুরুত্ব দিতে হবে। নির্বাচনের দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রভাবিত না হওয়ারও নির্দেশনা দেন তিনি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি